বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জামিনে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন জেলার এ কে এ এম মাসুম।

কারা কর্তৃপক্ষ জানায়, ঢাকা ও চট্টগ্রামে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ছিল। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পাওয়ার পর মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে অন্যান্য মামলাতেও ধাপে ধাপে তিনি জামিন পান।

জেলার মাসুম বলেন, সাবেক পিজি হাসপাতাল (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামিনের কাগজ যাচাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়। এ সময় পাহারার দায়িত্বে থাকা কারারক্ষীদের ফিরিয়ে নেওয়া হয়।

গত ৫ আগস্ট গভীর রাতে বার্ধক্যজনিত অসুস্থতায় কারাগারের হাসপাতাল থেকে তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকেই তিনি মুক্তি পান।
উল্লেখ্য, গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ - জাতীয়

জিএম কাদেরের বাসভবনে হামলা: সেনা তলব, বৈষম্যবিরোধী ও বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ

বাগেরহাটে সর্বদলীয় কমিটির অবস্থান ধর্মঘট

ট্রাম্পের ঘোষণা: ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘খুব সফল’ হামলা

তিস্তা সেতুতে ভিডিও বানাতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে কারখানায় ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

কুয়ালালামপুর বিমানবন্দরে হাজারো শ্রমিকের দুর্ভোগ

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

খামেনির সরাসরি হুমকি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি