শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সাশ্রয়ের নসিহতের বিপরীতে দুর্নীতির অভিযোগ, ‘এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?’

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৬, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ

ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ কাজে নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজ বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে কর্মসংস্থান নেই, বাজারে স্বস্তি নেই, বিনিয়োগ নেই—আছে শুধু মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ।

শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, কখনো কোনো মন্ত্রীর ছেলে, কখনো স্ত্রী, আবার কখনো ভাইয়ের নাম দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আলোচনায় আসছে।

তিনি আরও বলেন, একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার লাঞ্চের গল্প শুনিয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার উপদেশ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারের সদস্যদের ঘিরে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠছে।

হাসনাত আবদুল্লাহ তাঁর পোস্টে লেখেন, ‘জনগণকে সাশ্রয়ের নসিহত, আর ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ।’

পোস্টের শেষে তিনি প্রশ্ন তোলেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?’

সর্বশেষ - শিক্ষা

হয়রানির প্রতিবাদে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপি গ্যাসের দোকান বন্ধ

চলতি সপ্তাহেই প্রকাশ হবে নির্বাচনী রোডম্যাপ

এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জাতিসংঘে ইউনূসের সঙ্গে রানি ম্যাথিল্ড ও গর্ডন ব্রাউনের বৈঠক

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স

হজ পালনে গিয়ে এবার প্রাণ গেছে ৩৭ বাংলাদেশির

জাকসু নির্বাচনে ভোট গণনা থেকে সরে দাঁড়ালেন রিটার্নিং কর্মকর্তা

নির্বাচনের আগে ফ্যাসিবাদীদের বিচার দাবি মামুনুল হকের

মিরপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

যুক্তরাষ্ট্রে বিমানের যান্ত্রিক ত্রুটি: ক্রুসহ ১৬৬ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা