বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

তন্বীর সম্মানে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে একটি পদ খালি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ৯:০০ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ২৭ সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে আনুষ্ঠানিকভাবে এই প্যানেল প্রকাশ করা হয়। তবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি সংগঠনটি।

ছাত্রদল জানায়, গত বছরের ১৫ জুলাই কোটা আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে পদটি খালি রাখা হয়েছে। তন্বী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেই সময় হামলার পর তার রক্তাক্ত ছবি ভাইরাল হয়ে আন্দোলনে নতুন উদ্দীপনা যোগায়।

তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

সর্বশেষ - জাতীয়