বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ২০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকারের সময়ে পদোন্নতি থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত পর্যালোচনা কমিটি দ্বিতীয় দফায় তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদনটি তুলে দেন কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

প্রতিবেদনে জানানো হয়েছে, প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের মোট ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া যেতে পারে। এর মধ্যে গ্রেড-১ এ ১২ জন, গ্রেড-২ এ ৩২ জন এবং গ্রেড-৩ এ ৩৪ জন রয়েছেন।

কমিটি জানায়, পদোন্নতি সুপারিশের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত ও লিখিত সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। সব মিলিয়ে ২১০টি আবেদন পর্যালোচনায় আনা হয়, যার মধ্যে ৭৮ জনের পদোন্নতির প্রস্তাব করা হয়েছে। তবে ১৩২ জনকে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়নি এবং প্রতিটি ক্ষেত্রে কারণ স্পষ্ট করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের হিসেবে, ২০০৯ সাল থেকে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত দুই হাজারেরও বেশি কর্মকর্তা পদোন্নতিতে বঞ্চিত হয়েছেন। তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়ার জন্য গত বছর ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

প্রতিবেদন জমাদানের সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

প্রকৌশলীদের দাবি যাচাইয়ে সরকারি কমিটি গঠন

টানা চতুর্থ দিনের মতো বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ভোগান্তিতে রোগীরা

জামায়াত আমীরের কণ্ঠে প্রবাসীদের ভোটাধিকার ও আগামী নির্বাচন ভাবনা

‘জিরো রিটার্ন’ অবৈধ, সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে: এনবিআর

গোপালগঞ্জে কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো

রাজধানীতে রাতভর বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

সামরিক সক্ষমতায় এআই দিয়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলার চেষ্টা চীনের

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

জামায়াতে ইসলামীতে কোনো ইসলাম নেই: জমিয়ত সভাপতি

ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৯ জন বহিষ্কার