বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

প্রকৌশলীদের দাবি যাচাইয়ে সরকারি কমিটি গঠন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে আছেন উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রকৌশলী মো. কবির হোসেন, প্রকৌশলী তানভির মঞ্জুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতা থাকবে কমিটির হাতে। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের সাচিবিক সহায়তা দেবে।

এক মাসের মধ্যে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে হবে এই কমিটিকে।

সর্বশেষ - শিক্ষা