বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

চাল বাজার স্থিতিশীল রাখতে আমদানি চলবে: খাদ্য উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ

দেশে চাহিদার চেয়ে বেশি চাল উৎপাদন হলেও বাজারে চাপ কমাতে আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, “চাল শুধু মানুষের জন্য নয়, হাঁস-মুরগি, গরু ও মাছের খাদ্য হিসাবেও ব্যবহৃত হয়। তাই বাজারে দাম কিছুটা বেড়েছে, তবে তা এখনও সহনীয় পর্যায়ে।”

তিনি জানান, সরকার প্রতি কেজি চাল উৎপাদনে ২০–২৫ টাকা ভর্তুকি দিয়ে থাকে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে ৫৫ লাখ পরিবার মাসে ৩০ কেজি করে ছয় মাস সুবিধা পাবেন। রংপুর বিভাগে ১০ লাখ পরিবার উপকৃত হবেন। জেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তারা সুষ্ঠুভাবে বিতরণের ব্যবস্থা নেবেন।

চাল আমদানির বিষয়ে আলী ইমাম মজুমদার বলেন, “নির্দিষ্ট কাউকে লাইসেন্স দেওয়া হয়নি, তবে যারা আবেদন করেছে, তাদের যাচাই-বাছাই করে অনুমতি দেওয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে আরও আমদানির অনুমতি দেওয়া হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, লাইসেন্সবিহীনভাবে চাল মজুত করলে প্রশাসন ব্যবস্থা নেবে।

সভায় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক ও রংপুর বিভাগের জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তারা।

সর্বশেষ - জাতীয়

ভাই-বোনের মৃত্যু, সন্দেহে খাদ্যে বিষক্রিয়া

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

পিলখানা হত্যাকাণ্ড নামাজ পড়ে সৈনিকদের সঙ্গে গোপন বৈঠক করতেন তাপস

উত্তরাঞ্চলের তিন জেলায় তারেক রহমানের সফর আজ

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার, স্বস্তি প্রকাশ মা নীলা চৌধুরীর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ‘উষ্ণ ও গঠনমূলক’ ফোনালাপ

আজ বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বসবেন আসিফ নজরুলনিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত তারা জানিয়েছে আগেই। কাল আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিন সময় দিয়েছে আইসিসি। আমিনুল বলেছেন, তিনি আছেন ‘মিরাকলের’ আশায়। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দুপুর তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি সূত্র। জানা গেছে, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে দুই দফায় অনলাইন ও সরাসরি আইসিসির সঙ্গে বৈঠক করে তারা। তবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আ. লীগের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন অ্যাটর্নি জেনারেল

ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা