সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

প্রশাসনের হুঁশিয়ারিতে স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৫ ৭:৫৯ পূর্বাহ্ণ

সিলেটে জেলা প্রশাসনের কড়া নির্দেশনার পর লুটকৃত সাদাপাথর স্বেচ্ছায় ফেরত দেওয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। গত ২৪ ঘণ্টায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর তারা ফেরত দিয়েছেন। এছাড়া অভিযান চালিয়ে সদর উপজেলার ধোপাগুল এলাকার দুটি ক্রাশার মিল থেকে আরও ৬০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

প্রশাসনের তথ্যমতে, শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছায় ফেরত ও অভিযানে জব্দ—মোট ২ লাখ ৬০ হাজার ঘনফুট সাদাপাথর আবার ধলাই নদী ও সাদাপাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ সারমিন জানান, ধোপাগুলের একটি ক্রাশার মিল থেকে ৫০ হাজার ও আরেকটি থেকে ১০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এছাড়া সাতটি ট্রাকভর্তি ভাঙা পাথরও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পাথর রাতের মধ্যেই প্রতিস্থাপনের প্রক্রিয়ায় আনা হয়।

এর আগে শনিবার জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সোমবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে লুটকৃত পাথর ফেরত দেওয়ার জন্য। এরপর থেকেই ব্যবসায়ীরা নিজ খরচে ট্রাক ও নৌকায় করে পাথর ফিরিয়ে দিতে শুরু করেন।

জেলা প্রশাসক জানিয়েছেন, মঙ্গলবার থেকে সিলেটজুড়ে চিরুনি অভিযান চালানো হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেখানেই লুটকৃত পাথর পাওয়া যাবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - শিক্ষা

সাজেক থেকে পর্যটকদের ফেরার পথে গোলাগুলি, নিরাপত্তায় খাগড়াছড়ির পথে ৩ হাজার পর্যটক

এনজিও ও কর্পোরেট মডেলে দেশ চালানো যায় না: ড. মঈন খান

ডাকসু নির্বাচনে সম্পাদকীয় ৯ পদে জয় শিবির-সমর্থিতদের

ইউক্রেনের এফপিভি ড্রোনে রুশ এমআই-২৮এন হেলিকপ্টার ভূপাতিত

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা, আটক ১২০০, আহত ১৫০ পুলিশ সদস্য

বাহাউদ্দিন বাহার ও কন্যার নামে ১৭ কোটির বেশি টাকার ব্যাংক হিসাব জব্দ

৪৯তম বিশেষ বিসিএস গোপালগঞ্জের হওয়ায় প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছিলাম, এটা ‘ভুল ধারণা’ ছিল: বুশরা

‘নির্বাচন পেছালে ভয়ংকর ক্ষতি হবে’— ডা. জাহিদ

নিখোঁজের একদিন পর তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় আমিরাতের তীব্র নিন্দা