মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার ঘোষণা দেওয়ার পর এ প্রভাব পড়ে।

সংবাদমাধ্যমগুলো জানায়, স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩৭৮ দশমিক ৬৪ ডলার। এর আগে দাম পৌঁছেছিল ৩ হাজার ৩৮৬ দশমিক ২৭ ডলারে, যা ১১ আগস্টের পর সর্বোচ্চ। ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের দামও ০.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪২৬ ডলার।

বিশ্লেষকরা মনে করছেন, ফেডের স্বাধীনতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। সুদের হার কমার সম্ভাবনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এ প্রবণতাকে আরও ত্বরান্বিত করছে।

এদিকে, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন, আগামী মাসে সুদের হার কমানো হতে পারে। তবে বাজারে বড় ধরনের হ্রাসের সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ - জাতীয়

সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি: ডিএমপি’র ব্যাখ্যা, ৮ আগস্ট পর্যন্ত বহাল

‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা

উত্তরাঞ্চলের তিন জেলায় তারেক রহমানের সফর আজ

সাইবার সুরক্ষা অধ্যাদেশে পরিবর্তন, ডিজিটাল আইনের সব মামলা বাতিল

নির্বাচন কমিশনের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ: সিইসি

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে জানালেন শিক্ষামন্ত্রী

নিষেধাজ্ঞা প্রত্যাখ্যাত করে ইরানের পারমাণবিক কেন্দ্র ঘোষণা

শীতকালীন ছুটি বাদ দিয়ে প্রাথমিকে পরীক্ষা নেওয়ার নির্দেশ

মিটফোর্ড হত্যাকাণ্ড: ‘ব্যক্তিগত দ্বন্দ্বে ঘটেছে, রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে’ – রিজভী

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা