বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে নেদারল্যান্ডস, শুরু হচ্ছে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ৬:৩৬ পূর্বাহ্ণ

এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশে ফিরেছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। বুধবার সকালে ঢাকায় অবতরণ করে দলটি, সেখান থেকে দুপুরেই রওনা হয় সিলেটের উদ্দেশ্যে। এবারের সফরে ডাচরা তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগারদের বিপক্ষে।

এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এল নেদারল্যান্ডস। এর আগে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা বাংলাদেশে এসেছিল। তবে সেগুলো ছিল বহুজাতিক আসর। এবারই প্রথমবার পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার (৩১ আগস্ট) প্রথম ম্যাচ মাঠে গড়াবে। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

সাম্প্রতিক ইনজুরি ও ব্যক্তিগত কারণের কারণে ডাচ দলে এসেছে তিনটি পরিবর্তন। রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন ইনজুরির কারণে ছিটকে গেছেন। আর ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার। তাদের বদলে দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেডরিক ডি ল্যাং, তরুণ পেসার সেবাস্টিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

নেদারল্যান্ডস স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট, টিম প্রিঙ্গেল।

সর্বশেষ - জাতীয়

ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৯ জন বহিষ্কার

বাজেট ২০২৫-২৬: যেসব পণ্যের দাম বাড়তে পারে

ইতালিতে ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত: দুই আরোহী নিহত

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে শুক্রবার (৬ জুন) ঈদ

পাক হামলায় ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে গেল আফগানিস্তান

আলোচনার মাঝেই আন্দোলন ডাকা ‘আলোচনার প্রতি অবজ্ঞা’: আমীর খসরু

ইরানে মোসাদের গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক গ্রেপ্তার

ফ্রান্সে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠান

সীমান্তে বিএসএফের আগ্রাসন আর বরদাস্ত নয়: এনসিপি’র হুঁশিয়ারি

উত্তরায় বিমান বিধ্বস্ত: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় নিশ্চিত