এশিয়া কাপের প্রস্তুতিতে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১ সেপ্টেম্বর) টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস, আর সেই সিদ্ধান্তকে পুরোপুরি সঠিক প্রমাণ করেন টাইগার বোলাররা।
নেদারল্যান্ডসের ইনিংসের শুরুতেই আঘাত হানেন নাসুম আহমেদ। ইনিংসের চতুর্থ ওভারে পরপর দুই বলে ফিরিয়ে দেন ওপেনার ম্যাক্স ও’ডাউড (৮) ও তেজা নিদামানুরুকে (০)।
পাওয়ার প্লেতে চাপে পড়ে ডাচরা হারায় ৩ উইকেট। এরপর তাসকিন আহমেদ তুলে নেন বিপজ্জনক বিক্রমজিৎ সিংকে (২৪)। তাসকিন ও মোস্তাফিজুর রহমানের ধারাবাহিক আক্রমণে প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা।
নবম ওভারে মোস্তাফিজ তার প্রথম ওভারেই অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে (৯) ফিরিয়ে নেন, যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪১তম উইকেট।
শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। এই জয়ে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ, এখন প্রয়োজন মাত্র ১০৪ রান।



















