শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লায় হামলা-অগ্নিসংযোগ, আটক ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৩:৩৬ পূর্বাহ্ণ

কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বসতবাড়ি ও চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্ত মো. মহসীনকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে উত্তেজিতরা মহসীনের বাড়ি ও মাজারে হামলা চালায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, হামলাকারী ও উসকানিদাতাদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - শিক্ষা