শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:৫৪ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি জানান, হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

ট্রাম্প জানান, নৌযানটি যুক্তরাষ্ট্রগামী ছিল এবং পরিচিত মাদকপাচার রুট ব্যবহার করছিল। গোয়েন্দা তথ্যে এর মাদকবহন নিশ্চিত হওয়ায় সাউদার্ন কমান্ডের আওতায় আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালানো হয়।

এ ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। চলতি মাসে এ নিয়ে ভেনেজুয়েলাগামী তৃতীয় মাদকবাহী নৌযানে হামলা চালাল যুক্তরাষ্ট্র। তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

তথ্যসূত্র: বিবিসি

সর্বশেষ - শিক্ষা

আজ বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বসবেন আসিফ নজরুলনিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত তারা জানিয়েছে আগেই। কাল আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিন সময় দিয়েছে আইসিসি। আমিনুল বলেছেন, তিনি আছেন ‘মিরাকলের’ আশায়। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দুপুর তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি সূত্র। জানা গেছে, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে দুই দফায় অনলাইন ও সরাসরি আইসিসির সঙ্গে বৈঠক করে তারা। তবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।

চাকসু-হল নির্বাচনে মনোনয়ন জমার সময়সীমা একদিন বাড়লো

বন্যায় বিপর্যস্ত ফেনী, পানিবন্দি হাজার হাজার মানুষ

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

Spinanga Casino: o que é, como funciona e pagamentos

Spinanga Casino: o que é, como funciona e pagamentos

তিস্তার পানি কমলেও নিম্নাঞ্চলে দুর্ভোগ অব্যাহত

নৌপরিবহন খাতে আন্তর্জাতিক অংশীদারিত্বে জোর বাংলাদেশের

ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লায় হামলা-অগ্নিসংযোগ, আটক ১

রিজার্ভ বেড়ে ৩১.৪৩ বিলিয়ন ডলার

আবুধাবিতে ৮৩ কোটির লটারি জিতলেন বাংলাদেশি