রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীতে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে দোয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দৈনিক আমার দেশ পাঠক মেলার উদ্যোগে রোববার (৩০ নভেম্বর) বাদ মাগরিব ফেনী প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আমার দেশ পাঠক মেলা ফেনী জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী সঞ্চালনায় পাঠক মেলার অন্যতম সদস্য রিয়াজ উদ্দিন স্বপনের ব্যবস্থাপনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিসের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী।

দোয়ায় অংশ নেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর হোসেন মীরু, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এড.মেজবাহ উদ্দিন ভূইয়া, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী সদর উপজেলা সভাপতি মাওলানা এয়াছিন,দৈনিক সুপ্রভাত ফেনী’র প্রধান সম্পাদক ফিরোজ আলম, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, সাপ্তাহিক ফেনী সংবাদ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি নাজমুল হক,দেশ রূপান্তর জেলা প্রতিনিধি সফি উল্যাহ রিপন, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারেক মজুমদার, সাপ্তাহিক ফেনীর ডাক নির্বাহী সম্পাদক সৈয়দ মনির আহমদ, সোনাগাজী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গাজী হানিফ, বাংলাদেশ ফটো জার্ণালিস্ট এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক দুলাল তালুকদার।

এতে আরও অংশ নেন ,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, রহমত উল্লাহ জিঙ্কু,আহমেদুল হক খোকন,আমার দেশ পাঠক মেলা জেলা কমিটির সদস্য মাঈন উদ্দিন মিয়াজি,মোহাম্মদ মাসুম প্রমূখ।

দোয়া ও মোনাজাতে মহান আল্লাহর নিকট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

“অনির্বাচিত কেউ সংবিধান সংশোধন করতে পারে না”—বিএনপি নেতা হাফিজ উদ্দিন

সারা দেশে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা কার্যক্রম শুরু

ফেব্রুয়ারিতেই নির্বাচন, সংসদে হবে সংস্কার: সেলিমা রহমান

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নতুন সৌম্যের নতুন সূচনা: মিরপুরে ৯১ রানে বাংলাদেশের আশা জাগানো ইনিংস

স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের ঢাকা সফর

গোপালগঞ্জে তীব্র সংঘর্ষ, এনসিপি’র গাড়িবহরে হামলা; নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

ফার্মগেটে মেট্রোরেল পিলার থেকে পড়ে পথচারীর মৃত্যু

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সিইপিজেড কারখানার ভয়াবহ আগুন

তারেক রহমান অতীতে বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশ রক্ষা করেছে, এবারও করবে