শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

“অনির্বাচিত কেউ সংবিধান সংশোধন করতে পারে না”—বিএনপি নেতা হাফিজ উদ্দিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “বিশ্বের কোথাও অনির্বাচিত ব্যক্তির মাধ্যমে সংবিধান সংশোধনের নজির নেই। বাংলাদেশে এই অস্বাভাবিক ঘটনাই ঘটেছে।”

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এদেশের মানুষ যেটি চায়, সেটি হচ্ছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সংখ্যানুপাতিক পদ্ধতির মতো বিদেশি ধারণা দিয়ে আমাদের বাস্তবতা পাল্টানো যাবে না। মানুষ চায় নিজের ভোটে জনপ্রতিনিধি বেছে নিতে।”

সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণ সম্ভব নয় উল্লেখ করে হাফিজ উদ্দিন আরও বলেন, “নির্বাচিত সরকার না থাকলে দেশে বিদেশি বিনিয়োগও আসবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও হবে না। সুতরাং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে।”

সর্বশেষ - জাতীয়