রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

তারেক রহমান অতীতে বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশ রক্ষা করেছে, এবারও করবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান বলেছেন, দেশের তরুণ ও যুবসমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তিনি বলেন, অতীতেও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে। তবে সামনে কঠিন সময় আসছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গতকাল বিকালে বগুড়া জেলা বিএনপি আয়োজিত শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান, কৃষক দলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, শিক্ষাবিদ এ কে এম ওয়াহিদুজ্জামান, সাবেক এমপি গোলাম মো. সিরাজ, কাজী রফিকুল ইসলাম, বিএনপি নেতা ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, আলী আজগর তালুকদার হেনা, হামিদুল হক চৌধুরী হিরু, যুবদল নেতা আবু হাসান প্রমুখ। তারেক রহমান বলেন, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে যারা বিভিন্ন অনলাইন পেশায় জড়িত আছেন, তাদের সুবিধা তৈরি করে দেওয়াটা হবে আমাদের লক্ষ্য। পাশাপাশি যাদের জন্য ইন্টারনেট ব্যবহার ব্যয়বহুল মনে হবে তাদের জন্য ফ্রি ওয়াইফাইর ব্যবস্থা করা হবে। তিনি জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান অক্ষুণœ রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তারেক রহমান আরও বলেন, দেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত।

এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে ধ্বংস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। জেলা বিএনপির বর্তমান ও সাবেক শীর্ষনেতাদের উপস্থিতিতে এই সভা একসময় জনসমুদ্রে রূপ নেয়। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্য এবং আন্দোলনে আহত যোদ্ধারাও অংশ নেন।

সর্বশেষ - জাতীয়

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক, হুমকিমূলক বার্তা প্রকাশ

বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে

সশস্ত্র বাহিনী কেনাকাটায় তারিক সিদ্দিকের দুর্নীতির অভিযোগ

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

আজ বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বসবেন আসিফ নজরুলনিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত তারা জানিয়েছে আগেই। কাল আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিন সময় দিয়েছে আইসিসি। আমিনুল বলেছেন, তিনি আছেন ‘মিরাকলের’ আশায়। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দুপুর তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি সূত্র। জানা গেছে, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে দুই দফায় অনলাইন ও সরাসরি আইসিসির সঙ্গে বৈঠক করে তারা। তবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।

অনিশ্চিত বিশ্বে আস্থা সংকটে এশিয়া, সমাধান অপরিহার্য

আজ থেকে দেশে ফিরছেন হাজিরা

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে মাউশির বিশেষ নির্দেশনা

ফের বাড়ছে করোনা সংক্রমণ: কিট স্বল্পতার শঙ্কা

ফেব্রুয়ারিতেই নির্বাচন, সংসদে হবে সংস্কার: সেলিমা রহমান