রবিবার , ২০ জুলাই ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

ফেব্রুয়ারিতেই নির্বাচন, সংসদে হবে সংস্কার: সেলিমা রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২০, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে। নির্বাচনের পূর্বে যতটা সম্ভব সংস্কার হবে। কিন্তু নির্বাচনের পরে পার্লামেন্টে বসে আমাদের সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন করব।” তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তার প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান।

রবিবার (২০ জুলাই) ‘২০২৪-পরবর্তী রাজনৈতিক সংকট এবং নির্বাচন-পূর্ব সহিংসতা মোকাবেলায় আমাদের ভূমিকা’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। জাতীয় সংলাপের আয়োজন করে স্কুল অফ লিডারশিপ ইউএসএ।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, “দেশের মানুষের মধ্যে শেখ হাসিনা লোভ, চাঁদাবাজি ও দখলদারির বীজ রোপন করে গেছে।” তিনি অভিযোগ করেন, বর্তমানে বিভিন্ন মিটিংয়ে যেসব বক্তব্য রাখা হচ্ছে, তা কোনো সহনশীলতার পর্যায়ে থাকে না, যা শেখ হাসিনাও করেছিলেন।

রাষ্ট্র গঠনে বিএনপির দায় রয়েছে মন্তব্য করে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে ঘরে ফিরে গেলেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ছিনিয়ে নিয়েছিল। তিনি সতর্ক করেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা নিয়েও “ব্যবসা শুরু হয়েছে,” এবং আহ্বান জানান যেন এই চেতনা নিয়ে কোনো ব্যবসা করা না হয়।

আলোচনা সভায় আরও অংশ নেন যুগপৎ আন্দোলনের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্কুল অফ লিডারশিপের ফাউন্ডার প্রেসিডেন্ট ড. নয়ন ভাঙ্গালি। এ সময় স্পার্ক নামক একটি নতুন উইং চালু করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার মইন ফিরোজী

সর্বশেষ - জাতীয়

রেকর্ড ভাঙা গরমে পুড়ছে ইউরোপ: ফ্রান্সসহ বহু দেশে রেড অ্যালার্ট

ইরান-ইসরায়েল সংঘাতে মার্কিন হস্তক্ষেপে রাশিয়ার হুঁশিয়ারি

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর বাহরাইনে উচ্চমাত্রার সতর্কতা

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ইরানের মুখোমুখি: উত্তপ্ত পরিস্থিতি

যুক্তরাজ্যের স্বীকৃতি পেতে পারে ফিলিস্তিন আজই

ফেব্রুয়ারিতেই নির্বাচন, সংসদে হবে সংস্কার: সেলিমা রহমান

ভারতীয় বিমানবাহিনীর জাগুয়ার বিধ্বস্ত, দুই পাইলটের মর্মান্তিক মৃত্যু

টানা চতুর্থ দিনের মতো বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ভোগান্তিতে রোগীরা

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯ জন