বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

একই স্থানে বারবার ভূমিকম্পের কারণ জানা গেল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৭:২৩ পূর্বাহ্ণ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর।

 

 

গত ২১ নভেম্বরের ভয়াবহ ভূমিকম্পের পর এটি সপ্তম ভূমিকম্প হিসেবে নথিভুক্ত হলো। এর মধ্যে প্রায় ৬টির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এলাকায়।

তবে একটি প্রশ্ন কিন্তু রয়েই যায়, একই স্থান থেকে বারবার ভূমিকম্পের কারণ কী।

 

 

একই স্থান থেকে বারবার ভূমিকম্পের কারণের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ভায়বহ ভূমিকম্পের একই স্থান থেকে বারবার উৎপত্তি হওয়াকে আফটারশক হিসেবে বিবেচনা করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমে বলেন, ‘দেশে একটি বড় ভূমিকম্প হওয়ার পর ছোট ছোট মৃদু অনেক ভূমিকম্প হয়েছে, এগুলো আমরা এখন পর্যন্ত আফটারশক হিসেবে দেখতে পেয়েছি।’

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার যার উৎপত্তিস্থল নরসিংদী। মাত্রা ছিল ৪ দশমিক ১।

 

 

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে হওয়ায় তা টের পাননি বাসিন্দারা। ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের বরাতে টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানায়।

 

 

প্রতিবেদনের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ৩৫ কিলোমিটার।

 

 

গত ২১ নভেম্বর নরসিংদী কেন্দ্রিক ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে অন্তত ১০ জনের মৃত্যু ঘটে এবং কয়েক শত মানুষ আহত হন। রাজধানীর বহু ভবনে ফাটল সৃষ্টি হয়, কিছু ভবন হেলে পড়ার ঘটনাও দেখা যায়।

 

 

পরদিন ২২ নভেম্বর সকাল ও সন্ধ্যায় অল্প ব্যবধানে ঢাকাসহ আশপাশের এলাকায় আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হয়, যা উদ্বেগ বাড়িয়ে তোলে।

সর্বশেষ - শিক্ষা

স্বৈরাচার পতনের দিন স্মরণে তারেক রহমানের বক্তব্য

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, ছোট গরুর চাহিদা বেশি

‘রাষ্ট্রপতি’ মির্জা ফখরুলকে নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রত্যাশা

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় টাইগারদের

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন

পাচারের অর্থ ফেরত আনার সক্ষমতা বর্তমান সরকারের নেই : রেজা কিবরিয়া

৪৯তম বিশেষ বিসিএস গোপালগঞ্জের হওয়ায় প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছিলাম, এটা ‘ভুল ধারণা’ ছিল: বুশরা

গভর্নর পদে ৬৭ বছরের বয়সসীমা তুলে দিয়ে সংসদে বিল পাস

দেশে ফিরলেন মির্জা ফখরুল, নির্বাচন ঘোষণায় হতাশ বিএনপি

ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে হত্যায় ঢাকার তীব্র নিন্দা