মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সৌজন্যবোধ ও অনুরোধের প্রেক্ষিতে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। এই রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রপ্তানিকারকদেরকে ২০২৪-২৭ সালের রপ্তানি নীতিমালার বিধি অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ প্রতিটি চালান যাচাই করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত ইলিশ রপ্তানি না হওয়ার বিষয়টি নিশ্চিত করবে।

এছাড়াও, রপ্তানির পূর্ব অভিজ্ঞতা ও প্রকৃত রপ্তানির তথ্য প্রমাণ দাখিল করতে হবে ভবিষ্যৎ আবেদন বিবেচনার সময়। অনুমোদন কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং সাব-কন্ট্রাক্টও দেওয়া যাবে না। প্রয়োজনে সরকার এ অনুমতি বাতিলের অধিকার সংরক্ষণ করে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, “এটি কোনো চাপে নয়, বরং ধর্মীয় সৌজন্যের জায়গা থেকেই অনুমোদন দেওয়া হয়েছে।” তবে গত বছরের তুলনায় এবার ইলিশ রপ্তানির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে।

সর্বশেষ - জাতীয়

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে সানায়ে তাকাইচি

ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী নিয়োগ

মোকাবেলার চেয়ে দুর্যোগ প্রশমনই বেশি জরুরি: ফারুক-ই-আজম

এনবিআর-এর ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

বায়ু দূষণে বাংলাদেশিদের আয়ু কমছে সাড়ে পাঁচ বছর

সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ইসি

সিইসির সঙ্গে মার্কিন কূটনীতিক জ্যাকবসনের বৈঠক আজ

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘পূর্ণ শক্তি’ দিয়ে হামলা অব্যাহত থাকবে

বাল্টিক সাগরে রাশিয়ার পারমাণবিক টহল অভিযান

সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ: পরওয়ার