সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসিফ-নাহিদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠক চলছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টা ৫ মিনিটে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করে। এর পর বৈঠক শুরু হয়।

নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।

এর আগে আজ দুপুরে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাতে নির্বাচন কমিশনের ‘পক্ষপাতমূলক আচরণ’ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে এনসিপির প্রতিনিধিদল কথা বলবে বলে জানিয়েছে দলটি।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতারা। তারা সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে পক্ষপাতের অভিযোগ করেন।

 

সর্বশেষ - জাতীয়

বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু

অভিযুক্তের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেন হাদির কবর দেখতে মানুষের ভিড়

সিইসির সঙ্গে মার্কিন কূটনীতিক জ্যাকবসনের বৈঠক আজ

‘জাতীয় সনদ’ ৩০ জুলাইয়ের মধ্যে: ঐকমত্য কমিশন

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

২০০ আসনে একক প্রার্থী চূড়ান্তের পথে বিএনপি

শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

আজ শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহীদী শপথ

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় অন্তর্বর্তী সরকার