সোমবার , ১১ মে ২০২৬ | ৩০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. সর্বশেষ
  2. ভিডিও

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১১, ২০২৬ ২:০১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। বাংলাদেশে মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলবো।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, হাসিনা সরকারের আমলে যেভাবে সীমান্তে অনেক মানুষকে গুলি করে হত্যা বা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো বিষয়গুলো আমরা দেখেছি, সীমান্ত কোনোদিন ওই নমুনায় আসবে না, ইনশাআল্লাহ। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই গোলামীর বাংলাদেশ না যে, বসে দেখবে। কী করতে হবে সে বিষয়ে এই বাংলাদেশের পরিকল্পনা আছে।

প্রতিবেশী দেশগুলোকে অবশ্যই আঞ্চলিক শান্তি বজায় রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ চাই। যেখানে আমরা সবাই ‘ভারসাম্যমূলক’ একটি জায়গায় থাকতে চাই। তবে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, আছে এবং থাকবেই। যেমন দেড় হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা এখন ভারতে আশ্রয়ে আছে। তবে শেখ হাসিনা ভারতে বসে যেন বাংলাদেশে কোনো সন্ত্রাস না করতে পারে সে বিষয়টি আমরা ভারত সরকারকে বলেছি এবং তার প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার।

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রাইমারিলি (প্রাথমিকভাবে) কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আমাদের সম্পর্ক থাকবে। আমরা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাই না।

সম্প্রতি চীন সফরের বিষয়ে তিনি বলেন, চীন সফর সফলভাবে সম্পন্ন হয়েছে। তিস্তা নিয়ে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে।

এ সময় চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান উপদেষ্টা।

সর্বশেষ - জাতীয়

মিটফোর্ডে সোহাগ হত্যা: ব্যবসায়িক দ্বন্দ্ব না চাঁদা দাবি?

ইয়েমেনে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৬৫৫০২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেলেন ১০ম গ্রেড

যানজটের সৃষ্টি হয়েছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়

কয়লা সংকটে অচল ২৪৪ কোটি ডলারের বিদ্যুৎকেন্দ্র

পৃথিবীর বৃহত্তম বিজনেস বিমানে চড়ে ব্রাজিলে গেলেন আনচেলত্তি

আজকের মধ্যেই নিষ্পত্তি হবে রাষ্ট্র সংস্কারের বাকি বিষয়সমূহ: ড. আলী রীয়াজ

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ১৫

খালেদা জিয়া বিদেশে নেওয়ার মতো অবস্থায় কি না, দেখার পর তারেকের ফেরার সিদ্ধান্ত