শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ

অবৈধভাবে ইউরোপ যাওয়ার লক্ষ্যে লিবিয়ায় পৌঁছানো ৩১০ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই প্রত্যাবর্তন কার্যক্রম সম্পন্ন করে।

ফিরে আসা ব্যক্তিদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের মধ্যে অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের স্বাগত জানান। জনসচেতনতা বাড়াতে তাদের লিবিয়ার ভয়াবহ অভিজ্ঞতাগুলো আশপাশের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রতিটি নাগরিককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করে।এর আগে, সোমবার (০১ ডিসেম্বর) আরও ১৭৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। ওইদিন ভোর ৬টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পাশাপাশি, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে।

সর্বশেষ - জাতীয়

পৃথিবীর বৃহত্তম বিজনেস বিমানে চড়ে ব্রাজিলে গেলেন আনচেলত্তি

ফেব্রুয়ারিতে ভোট করতে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি

ইনকিলাব মঞ্চে পুলিশের সংঘর্ষ নিয়ে প্রশ্ন তুললেন ড. মিজানুর রহমান আজহারি

গোপালগঞ্জে তীব্র সংঘর্ষ, এনসিপি’র গাড়িবহরে হামলা; নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: আমিরাত দূতাবাস

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশ মঞ্চে ছাত্রলীগের হামলা, ব্যাপক ভাঙচুর

বাণিজ্য সহযোগিতা জোরদারে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

আজ সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা

উত্তরা বিমান বিধ্বস্ত: এফ-৭ বিজিআই’তে কী ঘটেছিল?

চীনে রফতানি বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করতে হবে: বাণিজ্য উপদেষ্টা