সোমবার , ৮ জুন ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির বোন মাছুমা হাদি বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে গুরুত্ব দিয়ে ওসমান হাদি হত্যাকাণ্ডে কারা জড়িত, তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

মাছুমা হাদি বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যের রহস্য উদ্ঘাটন করা না গেলে আন্তর্জাতিক সহায়তা নিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

 

 

প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাদের পরিবারের বিনীত অনুরোধ, আপনি দ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করবেন। এতে ভবিষ্যৎ প্রজন্ম ন্যায়বিচারের প্রতি আস্থা পাবে।

তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে হত্যার পর আসামিরা কীভাবে ভারতে পালিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ ঘটনায় রাষ্ট্রীয় কোনো বাহিনী বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত কি না, তা খতিয়ে দেখারও দাবি জানান তিনি।

 

 

তিনি বলেন, বারবার কেন চার্জশিটের সময় পরিবর্তন করা হচ্ছে, এটা জানতে চায় বাংলাদেশের মানুষ। ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থের যোগানদাতাসহ খুনের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে চার্জশিটভুক্ত করে জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানাই।

 

 

এসময় হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

দেশে প্রথম ভূগর্ভস্থ পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহ শুরু

১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা

জুলাই মাসের প্রথম ১৩ দিনে প্রায় ১২০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আয়

আওয়ামী দোসররা নির্বাচনে সম্পৃক্ত হতে পারবে না

গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

বন্যায় প্লাবিত হচ্ছে ফেনির নতুন নতুন গ্রাম, ভোগান্তি চরমে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

গণভোটসহ পাঁচ দফায় জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ

পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা

ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ অব্যাহত, জনভোগান্তি চরমে