মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. ভিডিও

পৃথিবীর বৃহত্তম বিজনেস বিমানে চড়ে ব্রাজিলে গেলেন আনচেলত্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৭, ২০২৫ ২:২৯ পূর্বাহ্ণ

রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে গত রোববার রাতে ব্রাজিলের রিও ডি জেনিরোয় পৌঁছেছেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস জেট বিমানে চড়ে মাদ্রিদ থেকে রিওতে আসেন। গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় সময় রাত ১০টার দিকে তিনি হোটেল ওয়েস্ট জোনে যান, যেখানে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বিশ্বের সবচেয়ে দামি বিজনেস জেট

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, কানাডার বোমবার্ডিয়ার এভিয়েশনের বানানো ‘বোমবার্ডিয়ার গ্লোবাল ৭৫০০’ জেট বিমানে মাদ্রিদ থেকে রিও ডি জেনিরোয় এসেছেন আনচেলত্তি। সিবিএফ আনচেলত্তি এবং তার পরিবারকে নিয়ে আসার জন্য এই বিমান ভাড়া করেছে, যার দাম প্রায় সাড়ে ৭ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯১৪ কোটি ৯৩ লাখ টাকা)। এটি পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস জেট বিমান, যা ২০১৬ সালে প্রথম আকাশে উড্ডয়ন করে। গ্লোবাল ৭৫০০ উড়োজাহাজকে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির বিলাসবহুল বিজনেস জেট হিসেবে বিবেচনা করা হয়। এটি একবার উড্ডয়ন করে বিরতিহীনভাবে ১৪,২৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ ১১৪২ কিলোমিটার গতিতে উড়তে পারে, যা এটিকে পৃথিবীর দ্রুতগামী জেটগুলোর একটিতে পরিণত করেছে। এই উড়োজাহাজে চারটি বিশেষায়িত কেবিন আছে এবং সাধারণত ১২ থেকে ১৬ জন যাত্রী পরিবহন করলেও সর্বোচ্চ ১৯ জন নিতে পারে। এতে একটি মাস্টার স্যুইট, দুটি বিছানা, দুটি টয়লেট এবং একটি জাঁকজমকপূর্ণ রান্নাঘর রয়েছে। বসার আসনগুলো এমনভাবে ওঠানো ও নামানো যায়, যাতে মাধ্যাকর্ষণ শক্তি টের পাওয়া যায় না। এখন পর্যন্ত গ্লোবাল ৭৫০০ উড়োজাহাজ ২০০–এর বেশি বিক্রি হয়েছে এবং বড় বড় ধনকুবের ব্যবসায়ী ও সেলিব্রিটিরা এটি ব্যবহার করেন।

সংবাদ সম্মেলন ও সাংবাদিক উপস্থিতি

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, আনচেলত্তির রিও ডি জেনিরোয় আগমন এবং কোচ হিসেবে আনুষ্ঠানিক পরিচিতি সঠিকভাবে কাভার করতে সিবিএফ একজন প্রযোজকও নিয়োগ দিয়েছে। অন্তত আটটি দেশের দুই শতাধিক সাংবাদিক ব্রাজিল কোচ হিসেবে আনচেলত্তির প্রথম সংবাদ সম্মেলন কাভার করার অনুমতিপত্র পেয়েছেন, যেখানে ৫০০–এর বেশি আবেদনপত্র জমা পড়েছিল। ব্রাজিল, স্পেন, চিলি, জাপান, জার্মানি, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ইতালির সাংবাদিকেরা অনুমতি পেয়েছেন।

আনচেলত্তির চুক্তি ও প্রস্তুতি

ব্রাজিল জাতীয় দলের সঙ্গে আনচেলত্তির প্রথম ট্রেনিং সেশন আগামী ২ জুন। ৫০ জনের প্রাথমিক স্কোয়াড থেকে শিগগিরই ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন ইতালিয়ান এই কোচ। বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৬ জুন ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল, এরপর ১১ জুন তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। বিশ্বকাপের পরিবর্তিত কাঠামো অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে ছয়টি দেশ, এবং সপ্তম দলটিকে প্লে অফ খেলে আসতে হবে।

ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। ‘ও গ্লোবো’ এর আগে জানিয়েছে, ১৪ মাসের জন্য দায়িত্ব নেওয়া আনচেলত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বেতন হিসাবে মাসে প্রায় ৭ লাখ ডলার (প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা) করে দেবে। তার বার্ষিক বেতন হবে প্রায় ১০২ কোটি টাকা। বেতন ও বোনাসের বাইরে আরও কিছু সুবিধা আনচেলত্তিকে দেবে সিবিএফ। জানা গেছে, রিও ডি জেনিরোয় আনচেলত্তিকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে এবং এর পুরো টাকাও পরিশোধ করবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ। আনচেলত্তি রিওতে থাকলেও তার পরিবার ও বন্ধুরা সবাই ইউরোপে থাকবেন, তাই এই দূরত্ব ঘোচাতে তার জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থাও করে দেবে সিবিএফ।

সর্বশেষ - জাতীয়

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে আর নির্বাচন হবে না’: মির্জা আব্বাস

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ, সহকারী কর কমিশনার সাময়িক বরখাস্ত

জুলাই আন্দোলনের ১০৬ মামলার চার্জশিট

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আরব সাগরে বন্দর নির্মাণে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের প্রস্তাব

মুশফিকের সেঞ্চুরি: লঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

প্রশাসনের হুঁশিয়ারিতে স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার