শনিবার , ৩১ মে ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ঈদুল আজহা ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩১, ২০২৫ ২:১৩ পূর্বাহ্ণ

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফেরার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ শনিবার (৩১ মে) আগামী ১০ জুনের ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে।

টিকিট বিক্রির সময়সূচি ও নিয়মাবলী:

  • ৯ জুনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে।
  • ১১ জুনের টিকিট বিক্রি হবে ১ জুন।
  • ১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন।
  • ১৩ জুনের টিকিট বিক্রি হবে ৩ জুন।
  • ১৪ জুনের টিকিট বিক্রি হবে ৪ জুন।
  • ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

জানা গেছে, ঈদের পর ৭ দিনের ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এই সময়ের টিকিটগুলো যাত্রীরা ফেরত দিতে পারবেন না। প্রতিটি টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ ৪টি আসনের টিকিট কিনতে পারবেন এবং একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

সর্বশেষ - শিক্ষা

চীনের সঙ্গে অর্থায়ন কাঠামোয় পরিবর্তন আনতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

ফ্লাইওভারে উঠতে গিয়ে আটকে গেল পিংক বাস, এগিয়ে এলেন পুরুষ ড্রাইভার

হজ পালনে গিয়ে এবার প্রাণ গেছে ৩৭ বাংলাদেশির

অপরাধীদের পালানো ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনৈতিক দলগুলোর

সাবেক আইজিপি বেনজীরের মার্কিন ও মালয়েশিয়ার সম্পদ ক্রোক-ফ্রিজের নির্দেশ আদালতের

দোহা হামলা: নেতানিয়াহুর দণ্ড দাবি করেছে কাতার

গাজা সিটি দখলে নেতানিয়াহুর প্রস্তাবে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন

রাকসু নির্বাচনে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা