বুধবার , ২৮ মে ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে: ঈদুল আজহা ৬ জুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৮, ২০২৫ ২:১৭ পূর্বাহ্ণ

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগের দিন, ৫ জুন হবে আরাফাতের দিন। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঈদ:

সৌদি আরবের পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন এবং ১০ জিলহজ (৬ জুন) উদযাপিত হবে ঈদ-উল-আজহা।

মালয়েশিয়া ও ব্রুনাইতে ৭ জুন ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশের ঈদ:

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ পালিত হয়। দেশের চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদুল আজহার চূড়ান্ত ঘোষণা আসবে।

সর্বশেষ - শিক্ষা