বুধবার , ২৬ আগস্ট ২০২৬ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, বাংলাদেশের এই পুলিশবাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। তাদের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
আজ বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, রংপুরে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনা সংগঠিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামিসা হত্যা থেকে শুরু করে  জাতীয়ভাবে যত ঘটনা আলোচিত হয়েছে, প্রত্যেকটা অপরাধ আমরা এড্রেস করতে পেরেছি, আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি। আদালতে সোপর্দ করতে পেরেছি।
এসময় তিনি বলেন, এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা মনে হয় ঠিক হবে না।

সর্বশেষ - জাতীয়

এবার শূন্য পাসের প্রতিষ্ঠান ৩১২, বেড়েছে ১৭৮টি

ভারতীয় বিমানবাহিনীর জাগুয়ার বিধ্বস্ত, দুই পাইলটের মর্মান্তিক মৃত্যু

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে ব্যাংক তারল্য সংকটে পড়বে

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার আশঙ্কায় শতাধিক চরবাসী

ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী

‘ভারত আগুন নিয়ে খেলছে’, মন্তব্য পাকিস্তান আইএসপিআর মুখপাত্রের

টেক্সাসে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫১, ১৫ শিশুসহ নিখোঁজ বহু

পূর্ণোদ্যমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, উপদেষ্টাকে জানালেন সিইসি

সরকারি কর্মচারীদের আন্দোলনে কড়া নিষেধাজ্ঞা: বাধ্যতামূলক অবসর বা বরখাস্তের বিধান

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি