রবিবার , ৮ জুন ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে অন্তর্বর্তী সরকার আন্তরিক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন যে, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে খুবই আন্তরিক। তিনি এ খাতের কাঙ্ক্ষিত উন্নয়নের পাশাপাশি টেকসই শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও সংশ্লিষ্ট সকলকে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে এসব কথা বলেন। তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০২৫’ উদ্‌যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে আমি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর সকল অংশীজন এবং সহযোগী সংস্থাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অ্যাক্রেডিটেশন : ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ক্ষমতায়ন (এসএমই)’, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।”

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের মোট দেশজ উৎপাদনের একটি বৃহৎ অংশ এসএমই খাত থেকে আসে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএমই খাতের প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত আন্তর্জাতিক বাজারে প্রবেশে প্রতিবন্ধকতা, ক্রেতা ও ভোক্তার পরিবর্তনশীল চাহিদা এবং আর্থিক সীমাবদ্ধতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রয়োজন সম্মিলিত বৈশ্বিক উদ্যোগ।”

তিনি আরও বলেন, “অ্যাক্রেডিটেশন ব্যবস্থা জাতীয় গুণগতমান অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পণ্য ও সেবার সরবরাহ ব্যবস্থার সকল পর্যায়ে গুণগতমান নিশ্চিতকরণ, দক্ষ কারিগরি জনবল সৃষ্টি, বাণিজ্যে কারিগরি বাধা অপসারণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করে এ সকল চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” প্রতিষ্ঠালগ্ন থেকে বিএবি এ লক্ষ্যে কাজ করে এখন পর্যন্ত বিভিন্ন ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার, সনদ প্রদানকারী সংস্থা এবং পরিদর্শন সংস্থাসহ মোট ১৫৫টি সরকারি, বেসরকারি এবং বহুজাতিক সংস্থাকে আন্তর্জাতিক মান অনুসারে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে।

সর্বশেষ - জাতীয়

মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

ইসরায়েল-ইরান সংঘাত: তেহরানে অস্ট্রেলিয়ান দূতাবাস বন্ধ

শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে চাইলেও রাজি হননি মোদি, পরে কেন বদল

নাড়ির টানে বাড়ির পথে জনস্রোত

ফার্মগেট দুর্ঘটনার পর উত্তরা-আগারগাঁও মেট্রো চালু

জুলাই আন্দোলনকারীদের পাইকারিভাবে দায়মুক্তি দেয়ার বিরুদ্ধে আনু মুহাম্মদ

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনা

ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুকে গুলি: ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সরব সাবেক মার্কিন কর্মকর্তা

‘শুধু প্রকৌশলী নয়, ভালো মানুষ তৈরি হোক’: সেনাপ্রধান

আওয়ামী দোসররা নির্বাচনে সম্পৃক্ত হতে পারবে না