শনিবার , ১০ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দিল্লিতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, গ্রেপ্তার ইউটিউবার ধ্রুব রাঠী

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১০, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচির আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে তাঁর বাসভবনের বাইরে থেকে তাঁকে আটক করা হয়। একই ঘটনায় আরও পাঁচজনকে আটক করেছে দিল্লি পুলিশ ও দেশটির আধা-সামরিক বাহিনী সিআরপিএফ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়সহ ছয়জনকে তাঁর বাসভবনের বাইরে থেকে আটক করা হয়েছে। মমতার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের দাবি, তাঁদের একটি প্রিজন ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এর মধ্যেই আটকের এ ঘটনা ঘটে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১০টায় নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় সিজেপি। দিল্লি পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি। তবে দলটি জানিয়েছিল, অনুমতি না পেলেও নির্ধারিত সময়েই বিক্ষোভ শুরু হবে।

কর্মসূচিতে যোগ দিতে উড়োজাহাজে মুম্বাই থেকে নয়াদিল্লি আসেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, সৌরভ ও আশুতোষ। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে তাঁদের ফ্লাইট অবতরণ করে। এরপরপরই তাঁদের আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিমান থেকে আটকের ঘটনাটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচার করেন অভিজিৎ দীপকে। ভিডিওতে দিল্লি পুলিশের সদস্যদের বিমানে প্রবেশ করে তাঁকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে নিয়ে যেতে দেখা যায়।

জার্মানি থেকে আসা ইউটিউবার ধ্রুব রাঠীও গ্রেপ্তার

সিজেপি নেতাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারে দিল্লি পুলিশের প্রায় ৫০ জন সদস্য অভিযান পরিচালনা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৩২ বছর বয়সী ধ্রুব রাঠীর ইউটিউবে ৩ কোটি ৩০ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এ ছাড়া ইনস্টাগ্রামে প্রায় ১ কোটি ৯০ লাখ এবং এক্সে ৩৩ লাখ অনুসারী রয়েছে তাঁর।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যদের আটকের কারণ এবং তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সর্বশেষ - শিক্ষা

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

এবারও সেরা ভ্যাট দাতা সম্মাননা দেবে না এনবিআর

বান্দরবানে মর্মান্তিক দুর্ঘটনা: পর্যটকের মৃত্যু, ট্যুর গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে আহত ২০

রমজানের আগেই হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন

ডাকসু নির্বাচনে ভোটারদের জন্য ঢাবি ক্যাম্পাসে শাটল সার্ভিস চালু

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা

ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল

বিজিএমইএ নির্বাচনে ফোরামের জয়জয়কার: ৩৫টির মধ্যে ৩১ পদে বিজয়ী

টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের আদালতের