বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. সর্বশেষ
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বিমসটেক সমুদ্র পরিবহণ সহযোগিতা চুক্তিতে সই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরীয় সাত দেশের জোটের মধ্যে সামুদ্রিক পরিবহণে সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বিমসটেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা বিমসটেক সমুদ্র পরিবহণ সহযোগিতা চুক্তিটি সই করেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমসটেক সমুদ্র পরিবহণ সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিমসটেক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করেন তিনি। একইসঙ্গে মিয়ানমারের থেকে জোর করে বাস্তুচ্যুত এসব নাগরিকের (রোহিঙ্গা) অধিকার ও নিরাপত্তার সঙ্গে তাদের ভূমিতে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ - শিক্ষা

প্রস্তাবিত বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ সুবিধা

ঢাকার বাস রুট পুনর্বিন্যাসের নির্দেশ প্রধানমন্ত্রীর, ৭ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত হবে প্রথম দুই রুট

কলকাতায় গোপন ঘাঁটি গেড়েছে পলাতক আওয়ামী নেতারা

দুটি রাজনৈতিক সমাবেশ: নাকাল ঢাকা, অসহনীয় যানজটে স্থবির জনজীবন

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করলো ডিএমপি

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারেরও বেশি হাজি

শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি টাকা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে অন্তর্বর্তী সরকার আন্তরিক

শ্রীলঙ্কার জয়ে এশিয়া কাপের শেষ চারে বাংলাদেশ