সোমবার , ৯ জুন ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

কক্সবাজার সৈকতে ডুবে পিতা-পুত্রের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৯, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন পর্যটক শাহীনুর রহমান (৬০) এবং তার ছেলে সিফাত (২০)। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে সৈকতের কলাতলী সায়মন বিচ পয়েন্ট এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা রাজশাহী থেকে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তাদের মরদেহ উদ্ধারকারী সি-সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। লাইফগার্ড কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও, সেখানে নেওয়ার পর দুজনই অতিরিক্ত রক্ত বমি করেন এবং একপর্যায়ে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - জাতীয়