সোমবার , ২৬ মে ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ থাকবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৬, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ

অনিবার্য কারণবশত আগামীকাল মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৭ মে (মঙ্গলবার) সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এদিকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে ও বাইরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

গত দুই দিনের মতো সোমবার দুপুরেও আন্দোলনরত কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রধান ফটকের কাছে অবস্থান নেন। এ সময় তারা ফটক বন্ধ করে দেন।

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই এ নির্দেশনা এলো।

সর্বশেষ - জাতীয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের মেয়েদের

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৯, যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে উৎসবমুখর নির্বাচন: প্রধান উপদেষ্টা

‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে পুতিনের সঙ্গে সাক্ষাতে রাশিয়ায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রের শত্রুরা ষড়যন্ত্র করছে, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান মির্জা ফখরুলের

তন্বীর সম্মানে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে একটি পদ খালি

টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১

মুনিয়া ইস্যুতে চাঁদাবাজির অভিযোগ, তৌহিদ আফ্রিদিকে ঘিরে নতুন তথ্য ফাঁস

বেসরকারি এলপিজির দাম কমল

রাশিয়ার গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২