রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে তলব

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৮, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ণ

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাঁকে তলব করে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়েছে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি। এ বিষয়ে তথ্য জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তা অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে সৌদি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি। তাই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সৌদি আরবের জবাব পাওয়ার পর দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানা যাবে। এ ঘটনাকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানায়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

সর্বশেষ - শিক্ষা

ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রে ফিরবে

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ, সহকারী কর কমিশনার সাময়িক বরখাস্ত

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

সব টেন্ডার অনলাইনে, ‘মাফিয়া’ নিয়ন্ত্রণে নতুন আইন আসছে

প্রস্তাবিত বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ সুবিধা

মোহাম্মদপুরে ছিনতাই: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার, ৩ সন্দেহভাজন গ্রেপ্তার

মাস্ক ও ট্রাম্পের প্রকাশ্যে বিবাদ

আনুপাতিক ভোটপদ্ধতি ‘মুনাফেকি’ দাবি রিজভীর

হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার