রবিবার , ৬ জুলাই ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭০০ এর বেশি ফিলিস্তিনি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৬, ২০২৫ ৪:১৭ পূর্বাহ্ণ

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ত্রাণ নিতে গিয়ে ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রইসরায়েল-এর সমর্থনে পরিচালিত বিতর্কিত সহায়তা প্রকল্প গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নতুন করে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, জিএইচএফ-এর সহায়তা কেন্দ্রগুলোতে খাবারের জন্য অপেক্ষা করতে গিয়ে অন্তত ৭৪৩ জন ফিলিস্তিনি নিহত ও ৪ হাজার ৮৯১ জন আহত হয়েছেন।

আল-জাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদ এই সংখ্যাকে “একেবারে সংক্ষিপ্ত একটি হিসাব” উল্লেখ করে বলেছেন, “বাস্তবে নিহত ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ক্ষুধার্ত পরিবারগুলো যখন বেঁচে থাকার শেষ আশায় খাদ্য নিতে আসছে, তখনই হামলা হয়।” তিনি গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আরও বলেন, “মানুষ ক্ষুধায় কাতর। অনেক মা নিজে না খেয়ে সন্তানদের জন্য খাবার তুলে রাখছেন। পরিবারগুলো খাবার বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছে। কেউ কেউ পুরো দিন না খেয়ে কাটাচ্ছেন।”

গত মে মাসের শেষ দিকে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) প্রকল্প চালু হয়। তবে বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছে যে, এই প্রকল্পের নিরাপত্তা কর্মী এবং ইসরায়েলি সেনারা খাদ্য নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি ছুড়ছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, জিএইচএফ-এ নিয়োজিত কয়েকজন মার্কিন ঠিকাদার ব্যক্তিগতভাবে দেখেছেন যে, “নিরাপত্তাকর্মীরা অস্ত্র নিয়ে যেমন খুশি তেমন আচরণ করছে।”

যদিও জিএইচএফ এই অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেছে, “এই তথ্য ভিত্তিহীন। আমরা আমাদের সাইটগুলোর নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি।” তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জিএইচএফ-এর প্রতি সমর্থন বজায় রেখেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দাবি করেন, “জিএইচএফ-ই একমাত্র সংস্থা যা গাজায় খাদ্য পৌঁছে দিতে পেরেছে।”

গত জুন মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র এই প্রকল্পে সরাসরি ৩০ মিলিয়ন ডলার অনুদান দেয়। তবে শনিবার দক্ষিণ গাজার খান ইউনুসে জিএইচএফ-এর একটি সাইটে গ্রেনেড হামলায় দুই মার্কিন কর্মী আহত হওয়ার পর জিএইচএফ-এর মাধ্যমে পরিচালিত সহায়তা বিতরণ কেন্দ্রে সহিংসতার মাত্রা আরও বেড়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

ইরান-ইসরায়েল সংঘাত: ইসরায়েল থেকে চীনা নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ

নাহিদ ইসলামের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ ১১২ ফিলিস্তিনি নিহত

গভর্নর পদে ৬৭ বছরের বয়সসীমা তুলে দিয়ে সংসদে বিল পাস

অর্ধেক দামে চাল-আটার জন্য ভোর থেকেই লাইনে নিম্ন আয়ের মানুষ

‘জিরো রিটার্ন’ অবৈধ, সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে: এনবিআর

ইতালির উপকূলে নৌকাডুবি, ২০ অভিবাসীর মৃত্যু

তারেক রহমানের প্রস্তাব: রমজানের আগেই হোক জাতীয় নির্বাচন

আলোচনার মাঝেই আন্দোলন ডাকা ‘আলোচনার প্রতি অবজ্ঞা’: আমীর খসরু

উপদেষ্টা পরিষদের সভায় ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত