ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে অভিযান চালিয়ে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।
কী অভিযোগে তাকে আটক করা হয়েছে বা কোনো নির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হবে কি না, সে বিষয়ে ডিবি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি।


















