মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৭, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ণ

জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই সনদ’ ঘোষণার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসছে। আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা এবং আগের অসমাপ্ত আলোচনা শেষ করার জন্য জাতীয় ঐকমত্য কমিশন এই বৈঠকের আয়োজন করেছে।

রবিবার (১৫ জুন) কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় আরও বলা হয়েছে যে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সাথে কমিশনের বৈঠক শুরু হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক ১৯ জুন পর্যন্ত চলবে।

বৈঠকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এর আগে, গত ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সেই বৈঠকে সভাপতিত্ব করেন।

সর্বশেষ - জাতীয়

কাশ্মীর নিয়ে আপস নয়, ফের কড়া বার্তা পাকিস্তান সেনাপ্রধানের

সৌদি অনুদানে নির্মিত হবে ৮ আইকনিক মসজিদ: ২৪৪ কোটি টাকা দেবে রিয়াদ

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, সময় জানালেন প্রেস সচিব

তিস্তা সেতুতে ভিডিও বানাতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ নিয়ে খেলা চলছে

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত, নির্বাচনের প্রচারণায় থাকছে না পোস্টার

আন্দোলনের মধ্যেই বিশেষ ঘোষণা মোদির

সরকার কতটা নিরপেক্ষ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি

সংসার ভাঙার পর নতুন করে বাগদান সারলেন দুবাই রাজকন্যা