শনিবার , ১০ অক্টোবর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,০৮৬

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১০, ২০২৬ ২:২২ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৮৬ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো—ঢাকায় ৫২৮ জন, রাজশাহীতে ১৪ জন, সিলেটে ১০৪ জন, চট্টগ্রামে ২২৬ জন, বরিশালে ৮৩ জন, ময়মনসিংহে ৪২ জন, খুলনায় ৫৯ জন এবং রংপুরে ৩০ জন।

হাসপাতালে ভর্তি ও আক্রান্তের সংখ্যা

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন হাসপাতাল ছেড়েছেন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৪৪৮ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ৩২৮ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডে ‘বিরক্ত’ হয়ে টেসলা ছাড়লেন প্রকৌশলী

১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান

নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা

যুক্তরাষ্ট্রের অর্থায়নে ইসরায়েলের নতুন আকাশযুদ্ধ সক্ষমতা

উত্তাল বঙ্গোপসাগর: অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল

অস্ত্র হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, বিএনপি ও সরকারে অস্বস্তি

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্নের প্রস্তুতি: সিইসি

থাইল্যান্ডে মাদক পার্টি থেকে চার ইসরায়েলি সেনা গ্রেফতার

র‍্যাব-ডাকাত ধাওয়া-পাল্টা ধাওয়া: জনতার ভুল বোঝাবুঝিতে র‍্যাব সদস্যরা গণপিটুনির শিকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ