মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বানিজ্য/অর্থনীতি
  2. ভিডিও

আগামী বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৯, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ

আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই) চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। এই দিন ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন। মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় গভর্নর বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বর্তমান এমপিএস এর ফলাফল সম্পর্কে অবহিত করবেন।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদসহ ব্যাংকের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সর্বশেষ - জাতীয়

প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণায় জামায়াতের সন্তোষ: ‘জাতি আশ্বস্ত’

তারেক রহমান-বাবরের খালাসের রায় আপিল বিভাগেও বহাল

লামায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যে কারণে জামায়াতের ভোট কমতে পারে বলে মনে করেন মাসুদ কামাল

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

‘আমি পেশাদার চোর না’, চিরকুট লিখে চুরি করা সিলিন্ডার ফেরত

রাশিয়ায় বিমান বিধ্বস্ত: ৪৯ আরোহীর সবাই নিহত

বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ হজযাত্রী

ইরানের ওপর মার্কিন হামলা: ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি’ – জাতিসংঘ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ দীপু মনি, মোজ্জামেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ