রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ

২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার স্বপ্ন পূরণে ৯ দফা অঙ্গীকার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক ছাত্র সমাবেশে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এসব প্রতিশ্রুতির ঘোষণা দেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

ছাত্রদলের ৯ দফা দাবির সারসংক্ষেপ:

১. শিক্ষাঙ্গনে গেস্টরুম-গণরুম নির্যাতন, জোরপূর্বক রাজনীতিতে বাধ্য করা ও ভিন্নমতের ওপর নিপীড়নের মতো অপসংস্কৃতি চিরতরে বন্ধের প্রতিশ্রুতি।

২. ক্যাম্পাসে নিরাপদ আবাসন, স্বাস্থ্যকর খাবার ও উপযুক্ত পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ।

৩. ধর্ম, বর্ণ ও লিঙ্গনির্বিশেষে সাম্য ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে নারীর সমান অংশগ্রহণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার।

৪. জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ রক্ষায় আধিপত্যবাদবিরোধী ও বাংলাদেশপন্থী শিক্ষানীতির দাবি।

৫. কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালু এবং প্রশ্নফাঁস ও নিয়োগ পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকার অঙ্গীকার।

৬. মাদকমুক্ত ক্যাম্পাস ও সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণ।

৭. দেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয়তাবাদের চেতনা প্রচারে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করা।

৮. শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা।

৯. গণতন্ত্র রক্ষায় স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থেকে মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা।

ছাত্র সমাবেশে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সঞ্চালনা করেন এবং লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সর্বশেষ - জাতীয়

“রাতের অন্ধকারে নয়, স্বচ্ছ নির্বাচন চাই” — সিইসি নাসির উদ্দিন

গোপালগঞ্জ সহিংসতা: নিহতের সংখ্যা বেড়ে ৫, গুলিবিদ্ধ রিকশাচালকের মৃত্যু

‘শুধু প্রকৌশলী নয়, ভালো মানুষ তৈরি হোক’: সেনাপ্রধান

পাসের হারে এগিয়ে ছাত্রী, গড় পাস ৫৮.৮৩ শতাংশ

দুবাইয়ের মারিনা পিনাকল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

মির্জা ফখরুলের হুঁশিয়ারি: চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে’

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েট পাস’ গুজব

শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়সহ ১০০ জনকে আদালতে হাজিরার নির্দেশ, গেজেট প্রকাশ

রমজানের আগেই নির্বাচন হতে পারে, যদি প্রস্তুতি শেষ হয়: প্রধান উপদেষ্টা

দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত, নির্বাচনের প্রচারণায় থাকছে না পোস্টার