রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ

গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশকে যেন কোনোদিন চরমপন্থা বা মৌলবাদের আশ্রয়স্থলে পরিণত হতে না হয়, এ লক্ষ্যে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে।

তিনি বলেন, “স্বৈরশাসনকে এ দেশের জনগণ অতীতে পরাজিত করেছে। সেই স্বৈরতান্ত্রিক ধারা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে, তা প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, “বাংলাদেশের প্রকৃত মালিক জনগণ। সেই মালিকানার স্বীকৃতি দিতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। বাকস্বাধীনতা ও ভোটাধিকারের নিশ্চয়তার মাধ্যমেই দেশে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”

সর্বশেষ - জাতীয়

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জাপানের পূর্ণ সমর্থন, ৬ সমঝোতা স্মারক সই

বাজেট ২০২৫-২৬: যেসব পণ্যের দাম বাড়তে পারে

ব্রিটেনে অভিবাসন ইস্যুতে বিক্ষোভ, তিনজন গ্রেফতার

গুলশান চাঁদাবাজি তদন্তে উপদেষ্টাদের নাম স্পষ্ট করার দাবি বিএনপির

ধানমন্ডি ৩২ ভাঙচুর: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে নেদারল্যান্ডস, শুরু হচ্ছে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

বাগেরহাটে হরতাল ও অবরোধ, নির্বাচন অফিসে তালা

২০৫০ সালে ভারত হবে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ