বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ওসমান হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেলচালক আলমগীরের সহযোগী ও আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আদাবরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

পুলিশ সূত্র জানায়, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের ১৭/বি এলাকার মেহেদীর বাসা থেকে পিস্তল, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

সর্বশেষ - শিক্ষা

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট: রাশেদ খান

ঈদুল আজহার নামাজ ও পালনের নিয়মাবলী

শাহবাগ অবরোধ ৫ কলেজের শিক্ষার্থীদের

২৩০ কোটি টাকা ব্যয়েও বাড়েনি ইলিশ উৎপাদন, উল্টো কমেছে ৬৫ হাজার টন

পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ হাফিজ উদ্দিনের, মাদক নির্মূলে কঠোর হওয়ার আহ্বান

ইনানীর রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ মৃত্যু; হেফাজতে ম্যানেজার

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনেও মহাসড়ক অবরোধ, ভাঙচুর