বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ


বিভিন্ন ক্যাডারের মোট ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়, যেসব কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়েছে, তারা সংশ্লিষ্ট দপ্তরের নাম উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন। একই সঙ্গে যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা অনলাইনে (email: sa1@mopa.gov.bd) পাঠানো যাবে।

এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে ভিন্ন তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সরকার জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই পদোন্নতির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ - শিক্ষা