রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ দাবি জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

আদীব বলেন, “গণঅভ্যুত্থানের এক বছর পরও শহিদ পরিবার ও আহত সহযোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসা এবং নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। কয়েকদিন আগে শহিদ পরিবার আন্দোলনে নামলে তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে, এতে অনেকেই আহত হন। আমরা সরকারের কাছে তাদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিতের আহ্বান জানিয়েছি।”

এর আগে প্রধান উপদেষ্টা নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে আলাদা বৈঠক করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় সন্ধ্যা ৭টায়।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সর্বশেষ - জাতীয়

জিয়াউর রহমানের মাজারে বেগম জিয়ার শ্রদ্ধা ও দোয়া প্রার্থনা

এসএসএফ সদস্যদের প্রতি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান

প্লাস্টিকের বোতল দিলেই পাকিস্তানে মিলবে হাজারো রুপি

খালেদা জিয়ার জন্য প্রস্তুত সমাধিস্থল পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রিয়াঙ্কা গান্ধী ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে কংগ্রেসের ক্ষোভ

প্রিয়াঙ্কা গান্ধী ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে কংগ্রেসের ক্ষোভ

বন্যায় প্লাবিত হচ্ছে ফেনির নতুন নতুন গ্রাম, ভোগান্তি চরমে

ডিসেম্বরে তফসিল, প্রবাসীদের পোস্টাল ভোট, ড্রোনে নিষেধাজ্ঞা

ত্যাগীদের দিয়েই দল গঠনের আহ্বান জয়নুল আবদিন ফারুকের

নিজস্ব পথে এগোবে এনসিপি, জামায়াত নেতৃত্বাধীন আন্দোলনে নেই

উত্তরায় বিমান বিধ্বস্ত: সন্তানদের খোঁজে ছবি হাতে হাসপাতালে স্বজনরা