মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ণ

উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকেই শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সাথে ভোট দিচ্ছেন। তবে আচরণবিধি উপেক্ষা করে অনেক প্রার্থী ও তাদের সমর্থককে কেন্দ্রের সামনে প্রচারণা চালাতে দেখা গেছে।

নির্বাচনী বিধি অনুযায়ী ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের লিফলেট বিতরণ বা প্রচারণা নিষিদ্ধ। কিন্তু মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্লাব, ল্যাবরেটরি স্কুল, সিনেট ভবন, শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হলসহ বিভিন্ন কেন্দ্রে ভোটারদের কাছে সরাসরি লিফলেট, কার্ড বিতরণ করতে দেখা গেছে। এতে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন এবং অনেকে কৃত্রিম জট তৈরি হওয়ার অভিযোগ তুলেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, নিয়ম-শৃঙ্খলার তোয়াক্কা না করে কেউ কেউ সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত, এমনকি লিফলেট নিয়ে টেবিল বসানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, প্রার্থীদের অবশ্যই কেন্দ্র থেকে ১০০ মিটার দূরে থাকতে হবে। নিয়ম ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - শিক্ষা