বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী প্রথমে সুশীল সমাজ, নারী সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। পরবর্তী সময়ে রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হবে। পুরো সংলাপ প্রক্রিয়া এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়েছে কমিশন।

বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১ হলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। অন্যদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চলতি মাসের মধ্যে শেষ করতে চায় ইসি। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে যাচাই শেষে ২২টি দলের তথ্য কমিশনে উপস্থাপন করা হবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রতীক সংক্রান্ত বিধিমালা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হবে যাতে নির্বাচনী রোডম্যাপে কোনো বিলম্ব না হয়।

সর্বশেষ - জাতীয়

শহীদদের স্বপ্ন পূরণে বিএনপির অঙ্গীকার বিএনপির

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল ইউকে; বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা

দেশের পাঁচটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদীবন্দরগুলোকে

টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, কৃষিতে ব্যাপক ক্ষতি

পুলিশের ধাওয়া খেয়ে ৯ বস্তা গাঁজাসহ পুকুরে পড়ল মাইক্রোবাস

আজই রাজনৈতিক দলগুলোর কাছে যাবে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু

📰 পাচারের জন্য বন্দি ৬৬ জন নারী-শিশু উদ্ধার

পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই; প্রধান উপদেষ্টা

এমআরইউর সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক মিসবাহ নির্বাচিত