সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সিইসির সঙ্গে মার্কিন কূটনীতিক জ্যাকবসনের বৈঠক আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এর বৈঠক আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক বসবে। গত বছরের ৫ আগস্টের পর এটাই প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের এ ধরনের আলোচনা হতে যাচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিইসির সঙ্গে জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের **‘ব্লকেড কর্মসূচি’**র কারণে তা স্থগিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেলে বৈঠক বাতিল করা হয়।

রবিবার (৩১ আগস্ট) সিইসির দফতর থেকে আনুষ্ঠানিকভাবে আজকের বৈঠকের সময়সূচি নিশ্চিত করা হয়।


সর্বশেষ - শিক্ষা