রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ফেব্রুয়ারিতেই ভোট, ঠেকানোর শক্তি নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ


📝আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, উপদেষ্টামণ্ডলীর বৈঠকে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে। ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এছাড়া আসন্ন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে আগাম নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মীয় নেতার সঙ্গে যোগাযোগ রক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে।

“পরাজিত শক্তি বেপরোয়া হয়ে মাঠে নেমেছে”— উল্লেখ করে শফিকুল আলম বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা রিট আবেদন বাতিল

জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

দেশে ফিরলেন মির্জা ফখরুল, নির্বাচন ঘোষণায় হতাশ বিএনপি

আমরা রক্ত দেবো কিন্তু জুলাই দেবো না: সাইফুল আলম

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

ফেব্রুয়ারিতেই ভোট, ঠেকানোর শক্তি নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ফার্মগেটে মেট্রোরেল পিলার থেকে পড়ে পথচারীর মৃত্যু

আসিফ ও মাহফুজের পদত্যাগ কখন থেকে কার্যকর হবে জানালেন প্রেস সচিব

📰 “ইঞ্জিনিয়ারিং নয়, স্বচ্ছ নির্বাচন” — ঢাবি উপাচার্য

পারমাণবিক বোমা তৈরি করবে না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট