শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জাকসু নির্বাচনের ফল ঘোষণা আজ দুপুরে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল আজ শনিবার দুপুরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী। সকাল ১০টার পর তিনি গণমাধ্যমকে জানান, ২১টির মধ্যে ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি ৬টি হলের গণনা দুপুর ১টার মধ্যে শেষ হবে।

এর আগে টানা তিনদিন ধরে চলছে ভোট গণনা। সিনেট হলে এই গণনা অনুষ্ঠিত হলেও সময়সীমা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একাধিকবার ভিন্ন ভিন্ন সময়সীমার ঘোষণা দিলেও ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

শুক্রবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছিলেন, রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু তা সম্ভব হয়নি। একইভাবে সদস্য সচিব ও প্রক্টর এ কে এম রাশিদুল আলমও বিভিন্ন সময়ে আলাদা আলাদা সময় জানিয়েছিলেন।

ফলাফল ঘোষণার বিলম্বে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। তবে কমিশনের দাবি, দুপুর নাগাদ সব হলের গণনা শেষ করে জাকসু ও হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে।

সর্বশেষ - জাতীয়

আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি

মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান

কুমিল্লায় বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

নিউইয়র্কে বাস দুর্ঘটনা, শিশুসহ নিহত ৫

কলকাতায় গোপন ঘাঁটি গেড়েছে পলাতক আওয়ামী নেতারা

বিএনপি সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে: মির্জা ফখরুল

পিআর পদ্ধতি দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে: রিজভী

শ্রমিকদের চা খেতে দেওয়া তরুণীকে ধর্ষণের পর হত্যা

লালনের দর্শন মানবতার প্রতীক: ফরিদা আখতার

বন্যা পরিস্থিতির জেরে তিন বোর্ডে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা