রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

সৌদি আকাশপথ ব্যবহার করে কাতারে হামলা চালাল ইসরায়েল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ণ

হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানী দোহায় হামলা চালাতে সৌদি আরবের আকাশপথ ব্যবহার করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক গোপন অভিযানে ইসরায়েলের আটটি এফ-১৫ ও চারটি এফ-৩৫ যুদ্ধবিমান লোহিত সাগর হয়ে প্রায় দেড় হাজার কিলোমিটার অতিক্রম করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আকাশসীমা পেরিয়ে দোহায় গিয়ে আঘাত হানে।

গত মঙ্গলবারের ওই হামলায় হামাসের পাঁচ সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন। তবে বৈঠকে থাকা হামাসের শীর্ষ নেতারা অল্পের জন্য রক্ষা পান।

এ ঘটনায় কাতারসহ আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে ১৫ সেপ্টেম্বর দোহায় জরুরি আরব-ইসলামিক সম্মেলন আহ্বান করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর ১০৬টি মামলায় চার্জশিট

দেবিদ্বারে জামায়াত প্রার্থীর গণসংযোগ

পৃথিবীর বৃহত্তম বিজনেস বিমানে চড়ে ব্রাজিলে গেলেন আনচেলত্তি

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়ক অবরোধ

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিটিভি ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত ঘোষণার সিদ্ধান্ত

বৃহস্পতিবার চলাচলে ঢাকাবাসীকে মানতে হবে ডিএমপির বিশেষ নির্দেশনা

তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনে চেষ্টা করছেন: মির্জা ফখরুল

মিটফোর্ড হত্যাকাণ্ড: বিএনপি’র প্রতিবাদ ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ