বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

ভিয়েতনামের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ মিশন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ


এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে যাত্রা শুরুতেই হতাশা ছড়াল বাংলাদেশ। বুধবার হ্যানয়তে আয়োজিত ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে পরাজিত হয় লাল-সবুজের যুবারা

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ফিফা র‍্যাংকিংয়ে ৭১ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম। মাত্র ১৫ মিনিটেই এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দল।

বাংলাদেশের রক্ষণভাগ ছিল ব্যস্ত, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একাধিক দুর্দান্ত সেভ করে বড় ব্যবধানের হার থেকে দলকে রক্ষা করেন। তার প্রতিরোধে শেষ পর্যন্ত আরও গোল হজম করতে হয়নি দলকে, যদিও ম্যাচ বাঁচানো সম্ভব হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের খেলোয়াড়রা কিছুটা চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও খুব বেশি সময় তা ধরে রাখতে পারেননি। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল মূলত ভিয়েতনামের হাতেই।

বদলি হিসেবে নামা ভিয়েতনামের লে ভিক্টর বাংলাদেশের রক্ষণভাগকে বারবার ভুগিয়েছেন। তার এক শট ক্রসবারে লাগলেও, অন্য দুটি ঠেকান শ্রাবণ।

বাংলাদেশের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ—আগামী ৬ সেপ্টেম্বর ইয়েমেন এবং ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর আশা করছে টিটুর দল।

সর্বশেষ - জাতীয়

নয়াপল্টনে তারুণ্যের গর্জন: নির্বাচন নিয়ে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি বিএনপির

যেভাবে গুম হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ

‘চিকেনস নেক’ শিলিগুড়ি করিডোরে রাফাল জেট মোতায়েন করল ভারত

হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম

নির্বাচন নিয়ে শঙ্কা এখনো রয়ে গেছে: গয়েশ্বর চন্দ্র রায়

ডিসেম্বরে তফসিল, রবিবার থেকে সংলাপ শুরু ইসির

শহীদদের স্বপ্ন পূরণে বিএনপির অঙ্গীকার বিএনপির

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি কার্যকর

গণমাধ্যমে হামলাকারী কিছু ব্যক্তি শনাক্ত

ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে