রবিবার , ১ নভেম্বর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

নিরাপত্তাহীনতা নিয়ে কথা বললেই পুলিশ দিয়ে তুলে নেওয়া হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে এবং এ নিয়ে কথা বললেই পুলিশ দিয়ে বাসা থেকে মানুষকে তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারের আমলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেই সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। দেশে মতপ্রকাশ ও প্রতিবাদের পরিবেশ সংকুচিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিরোধী দলের লংমার্চ চলাকালে যশোরে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘আমরা দেখতে পেয়েছি, সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে এক নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে। যেখানে আমাদের মন খারাপ করার অধিকার নেই। যেখানে আমরা নিরাপত্তাহীনতা নিয়ে কথা বলি, নিরাপত্তা নিয়ে কথা বলি, তখন দেখতে পাই বিএনপি সরকার পুলিশ দিয়ে বাসা থেকে জোর করে তুলে নিয়ে যায়।’

ময়মনসিংহের একটি ঘটনার উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এক নারী বিএনপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা প্রকাশ করে ফেসবুক লাইভে কথা বলেছিলেন। এরপর পুলিশ তাঁর বাসায় গিয়ে তাঁকে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ক্রসফায়ারের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা এমন এক সময় কথা বলছি, যখন প্রতিবাদ করলে আইজিপি আমাদের ক্রসফায়ারের ভয় দেখান। প্রিয় বিএনপি সরকার, আপনারা যদি ক্রসফায়ার দেওয়া শুরু করেন, তাহলে আপনার দলের একটা লোককেও খুঁজে পাবেন না।’

তিনি আরও বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ফ্যামিলি কার্ডের কথা বলে চাঁদা আদায়, চাকরি দেওয়ার নামে ঘুষ গ্রহণ এবং ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তিনি।

মালয়েশিয়া সফর ও কর্মসংস্থান প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, মালয়েশিয়া থেকে ফিরে লাখ লাখ কর্মসংস্থানের কথা বলা হলেও দেশটি এমন কোনো চুক্তি হওয়ার কথা অস্বীকার করছে বলে দাবি করা হয়েছে। দেশের মানুষ ভাত, কর্মসংস্থান, জ্বালানি ও নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা চায়।

বিএনপি সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের বাঁচতে দিন, আমাদের জয় দিন, আমাদের কর্মসংস্থান দিন। না হলে দেশের জনগণ আবার রাস্তায় নেমে আসবে।’

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ব্যাংক খাতের সংস্কার নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, নির্বাচনের আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালকদের (ডিএমডি) বসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, ঋণখেলাপিদের কারণে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়লেও সেগুলো পুনরুদ্ধারে সরকারের কার্যকর পরিকল্পনা দেখা যাচ্ছে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনার চ্যালেঞ্জ তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জনাব তারেক রহমানকে একটা ফিটনেসবিহীন, ইঞ্জিনবিহীন গাড়িতে তুলে দেওয়া হয়েছে গাড়িটা চালানোর জন্য। আমরা জনাব তারেক রহমানকে বলব, আপনি যতই ভালো ড্রাইভার হন না কেন, আওয়ামী লীগ সরকার এই বাসের ইঞ্জিনটা নষ্ট করে ফেলেছে। বাংলাদেশ নামের এই বাসের চাকাগুলো নষ্ট করে ফেলা হয়েছে। আপনি যত ভালো ড্রাইভারই হন না কেন, এই বাসটা চালাতে পারবেন না।’

এদিকে নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিয়ে বিএনপির এক নবনির্বাচিত সংসদ সদস্যের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তিনি। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেনের বাসায় ফুলের তোড়া নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই নেতা কোলাকুলি ও মিষ্টি বিনিময় করেন।

এ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা একবার বলব কারচুপি হয়েছে, আবার গিয়ে মিষ্টি খাব—এ ধরনের বিরোধিতা হতে পারে না।’

বক্তব্যের শেষাংশে তিনি সরকারের প্রতি জনগণের নিরাপত্তা, কর্মসংস্থান ও মৌলিক চাহিদা নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বশেষ - শিক্ষা

ইরানের পারমাণবিক কেন্দ্রে আইএইএকে প্রবেশে নিষেধাজ্ঞা

গোপালগঞ্জে কারফিউ অব্যাহত

ইফতেখারুজ্জামান আইনশৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা হয়নি

শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে শুভসূচনা বাংলাদেশের

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ১০০ ফিলিস্তিনি

উত্তরায় বিমান বিধ্বস্ত: সন্তানদের খোঁজে ছবি হাতে হাসপাতালে স্বজনরা

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি আজ

দিল্লিতে আইসার জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক, পুলিশের বাস ঘিরে বিক্ষোভ

ভোল পাল্টে ভাব দেখাচ্ছে স্বাধীনতাবিরোধী শক্তি: মির্জা ফখরুল

ভয়েস অব আমেরিকায় ট্রাম্প প্রশাসনের ছাঁটাই অভিযানে ৫০০ কর্মী চাকরিচ্যুত